মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-15T18:44:03+06:00
2026-07-15T18:44:03+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম 
মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও বৃক্ষরোপণ
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান সরাসরি সম্প্রচার অনুষ্ঠান উপভোগ করেছেন কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

১৫ জুলাই বুধবার উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে একযোগে এ সম্প্রচার অনুষ্ঠান দেখানোর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দেন প্রশাসনের কর্মকর্তারা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথসহ এলাকার শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।







Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]