ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-15T17:48:58+06:00
2026-07-15T17:48:58+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৪৮ পিএম 
ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম
ইরানে নতুন দফায় যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্র জানিয়েছে আজ ইএসটি (EST) সময় সকাল ৬টা থেকে (গ্রিনিচ মান সময় ১৩:০০) তারা ইরানের ওপর নতুন দফায় হামলা শুরু করেছে।

বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ইরানি বাহিনী যেসব সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হচ্ছে।’

উল্লেখ্য-টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানে বিগত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ২৬০ জন। সূত্র: আল-জাজিরা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]