হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখনো কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-15T21:44:19+06:00
2026-09-15T21:44:19+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখনো কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাইক হাকাবি বলেন, যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে এখনো যুদ্ধবিরতি বজায় রয়েছে। বর্তমানে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে ছোটখাটো সংঘাত চললেও তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েনি। এটিকে তিনি ‘ভালো খবর’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে চলমান অভ্যন্তরীণ লড়াইয়ে যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সে বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে হুথি বিদ্রোহীরা।

উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের উদ্দেশ্যে দীর্ঘ সামরিক অভিযানের পর ২০২৫ সালের মে মাসে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]