বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-07-13T10:55:56+06:00
2026-07-13T10:55:56+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম 
বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ
দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে এ নগদ সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, নতুন এ সিদ্ধান্ত বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সার্কুলার অনুযায়ী, দেশীয় উৎস থেকে সংগৃহীত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত রপ্তানি পণ্যের ক্ষেত্রে এ বর্ধিত নগদ সহায়তা প্রযোজ্য হবে। তবে এ সুবিধা পেতে রপ্তানিকারকদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

এ জন্য বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্য রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা, কাপড়সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা ২০০১ ও ২০০৩ সালের বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]