চিকিৎসাসেবা সম্প্রসারণে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-07-13T11:40:26+06:00
2026-07-13T11:40:26+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
চিকিৎসাসেবা সম্প্রসারণে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক
⏲ ১১:৪০ এএম | ১৩ জুলাই, ২০২৬ | সোমবার
চিকিৎসাসেবা সম্প্রসারণে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
দেশব্যাপী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যে চলতি বছরের মধ্যেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন, ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা জোরদারের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির কার্যক্রমও চলতি মাসেই শুরু হবে।

তিনি বলেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি, জেলা হাসপাতালে ১০টি এবং উপজেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস শয্যার ব্যবস্থা করা হচ্ছে।

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারের বিষয়ে মন্ত্রী বলেন, মিডওয়াইফ (ধাত্রী) ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং যন্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন, যাতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা সম্ভব হয়।

পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে দেশব্যাপী জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে। গ্রামীণ পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি বিভাগ এবং কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ বিভিন্ন সেবা সম্প্রসারণ করা হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত