বাংলাদেশের বন্যা ও ভূমিধসে সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-13T14:07:33+06:00
2026-07-13T14:07:33+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম 
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

মোহাম্মদ মুইজ্জু বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে মালদ্বীপ। তিনি দুর্যোগে প্রাণহানিতে শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি আরও বলেন, যাদের জীবিকা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও মালদ্বীপের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপত্তা, শক্তি এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]