কাকলিতে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

নিউজ ডেস্ক

অপরাধ

2026-07-08T16:13:31+06:00
2026-07-08T16:13:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
কাকলিতে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:১৩ পিএম 
কাকলিতে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট
রাজধানীর বনানীর কাকলি মোড়ে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া। পরে তাকে বনানী থানায় সোপর্দ করা হয়। বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রতিদিনের মতো কাকলি ক্রসিংয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট শাহীন মিয়া। এ সময় এক পথচারীর ‘চোর, চোর, আমার মোবাইল নিয়ে গেছে’-চিৎকার শুনে তিনি দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান।

তিনি দায়িত্বে থাকা সদস্যদের নিয়ে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। সার্জেন্টকে ধাওয়া করতে দেখে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। পরে সার্জেন্ট শাহীন মিয়া ও স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করা হয়।

আটকের পর তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগী ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানান।

ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]