ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ফের কর্মী পাঠাচ্ছে রোসাটম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-07T13:19:25+06:00
2026-07-07T13:19:25+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ফের কর্মী পাঠাচ্ছে রোসাটম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:১৯ পিএম 
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ফের কর্মী পাঠাচ্ছে রোসাটম
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম চলতি মাসের মাঝামাঝি থেকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও নিজেদের কর্মীদের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। মার্কিন ও ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে সরিয়ে নেওয়া কর্মীদের ধাপে ধাপে কাজে ফেরানো হবে বলে জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে রোসাটমের কর্মীরা বুশেহর কেন্দ্রে ফিরে যেতে শুরু করবেন।

বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি নতুন ইউনিট নির্মাণের কাজ করছে রোসাটম। তবে গত ফেব্রুয়ারিতে, ইরানের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক আক্রমণে এই স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায়, গত এপ্রিলে, বুশেহর কেন্দ্র থেকে রোসাটমের প্রায় ২শ' কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল।

রোসাটমের এই সিদ্ধান্তকে বুশেহর প্রকল্পে নির্মাণকাজ পুনরায় গতি দেওয়ার উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক জ্বালানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ প্রকল্পে কাজ করছে রোসাটম। নতুন ইউনিট ২টি চালু হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]