সোনাতলায় পালিত হলো পল্লী উন্নয়ন দিবস

বগুড়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-06T18:57:56+06:00
2026-07-06T18:57:56+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সোনাতলায় পালিত হলো পল্লী উন্নয়ন দিবস
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম 
সোনাতলায় পালিত হলো পল্লী উন্নয়ন দিবস
বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সোনাতলার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং কাবিলপুর কৃষি সমবায় সমিতির আব্দুস সোবহান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং পৌর প্রজন্ম দলের সভাপতি শাহনেওয়াজ নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]