নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-05T19:14:54+06:00
2026-07-05T19:14:54+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:১৪ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন’-এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। পাশাপাশি মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন-এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, মিয়ানমারের আরাকান আর্মির প্রধান তোয়ান ম্রাত নাইং বিমান হামলায় আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা প্রাতিষ্ঠানিক সূত্র থেকে তথ্য পাওয়া যায়নি।

এদিকে মিয়ানমার সীমান্তে সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর সরকার সার্বক্ষণিক নজর রাখছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]