বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-30T19:24:41+06:00
2026-06-30T19:24:41+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
জার্মানির বিদায়েও সমর্থন অব্যাহত রাখার কথা জানালেন স্পর্শিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:২৪ পিএম 
২০২৬ বিশ্বকাপের ম্যাচে জার্মানির পরাজয়ের পরও দলটির প্রতি নিজের সমর্থন ও ভালোবাসার কথা জানিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি প্রকাশ করে তিনি প্রিয় দলের প্রতি আবেগঘন বার্তা দেন। পোস্টে স্পর্শিয়া লেখেন, হার বা হতাশা সত্ত্বেও তিনি জার্মানিকেই সমর্থন করে যাবেন।

তিনি বলেন, ফুটবল বোঝার শুরু থেকেই জার্মানি তার প্রিয় দল। ভবিষ্যতে দলটি আবারও আগের গৌরব ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।

স্পর্শিয়ার ওই পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কাড়ে। অনেকেই তার ফুটবলপ্রেম ও প্রিয় দলের প্রতি আনুগত্যের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক এক ম্যাচে টাইব্রেকারে হেরে জার্মানির বিদায়ের খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]