জেলা শহরের উপকন্ঠে বুড়িমার বটতলা সংলগ্ন ব্রীজের ওপারে রঘুনাথপুর ইউনিয়ন যেখানে ঠিক সেখানে পুলিশের গাড়ী ভাংচুর করেছে কার্যক্রম যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরের পর ওই এলাকায় পুলিশের গাড়ী দাড়িয়ে ছিলো। হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করে সেখানে যায়। মিছিলকারীরা "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" বলে শ্লোগান দেয়। উত্তেজিত মিছিলকারীরা এ সময় পুলিশের গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পিটিয়ে এবং গালিগালাজ করে পুলিশ সদস্যদের গাড়ীতে উঠতে বাধ্য করে।
এ সময় তাদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিলো। এতে কমপক্ষে দুই পুলিশ সদস্য মারপিট ও হেনস্তার শিকার হন। পুলিশ সদস্যদের লাঞ্চিত ও মারপিট এবং পুলিশের গাড়ী ভাংচুরের পর মিছিলকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশ পরবর্তী কোনো অ্যাকশনে যাবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায় নাই। স্থানীয় পুলিশ কর্মকর্তারা প্রাথমিক ভাবে গনমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজী হয়নি।