বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-27T15:59:53+06:00
2026-06-27T15:59:53+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বিনোদন
সাড়া ফেলেছে ফারিনের ‘তোমার আমার প্রেম’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম 
সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তির পর দর্শকপ্রিয়তা পেয়েছে ফারিন খান অভিনীত একক নাটক ‘তোমার আমার প্রেম’। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই নাটকটি অর্ধকোটির বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি দর্শকদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

পারিবারিক আবহে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। এর গল্প আবর্তিত হয়েছে ‘খন্দকার বাড়ি’ নামে পরিচিত একটি সম্ভ্রান্ত পরিবারকে ঘিরে। পরিবারের পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন বৃদ্ধা নূরজাহান বেগম, যার নিঃসঙ্গ জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের কাহিনি।

নাটকটির গল্প লিখেছেন অর্ক মোস্তফা। এতে ফারিন খানের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী ও সুদীপ্ত।

নাটকটি প্রসঙ্গে ফারিন খান বলেন, বর্তমানে প্রেম, থ্রিলার কিংবা জীবনসংগ্রামের নানা গল্প নিয়ে নাটক নির্মিত হলেও পারিবারিক সম্পর্ক ও আবেগের গল্পের আবেদন এখনও অটুট রয়েছে।

তিনি আরও বলেন, “সেই ভাবনা থেকেই এখন একক নাটকেও পারিবারিক গল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘তোমার আমার প্রেম’ এমনই একটি গল্প, যা দর্শকের মনে জায়গা করে নেবে।”

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]