বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-24T15:11:00+06:00
2026-06-24T15:11:00+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
‘কথিত স্বামী’ গুঞ্জনকে মিথ্যা বললেন নায়িকা ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:১১ পিএম 
বিনোদন অঙ্গনে সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছে চিত্রনায়িকা ববি ও একটি গুজবকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু গণমাধ্যমে সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক ব্যবসায়ীকে ববির ‘কথিত স্বামী’ বলে উল্লেখ করা হলে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা ও বিভ্রান্তি।

এ বিষয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ববি নিজেই। সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব দাবি সরাসরি অস্বীকার করেন এবং বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

ববি বলেন, “‘কথিত স্বামী’ বলা হচ্ছে, এটা টোটালি ফেক। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কিন্তু আমার পরিবার দেশের বাইরে থাকে, তারা এসব দেখে মানসিকভাবে কষ্ট পায়।”

গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।


গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে ববি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “সে আমার স্বামী-এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে সে যা চাইবে আমি তা দেব। কারণ এমন কোনো সম্পর্ক কখনো ছিল না।”

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা অফিশিয়াল সম্পর্ক নেই। শুধুমাত্র কাজের সূত্রে দেখা হওয়া বা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তোলা ছবিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত জীবনে এই ধরনের গুজবের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ববি বলেন, তার মা এসব সংবাদ দেখে অসুস্থ হয়ে পড়েছেন। বারবার পরিবারকে বিষয়টি ব্যাখ্যা করতে হচ্ছে বলেও জানান তিনি।

সবশেষে তিনি প্রশ্ন তোলেন, পরিচিত বা বন্ধু না বলে সরাসরি ‘স্বামী’ হিসেবে উপস্থাপন করার পেছনে উদ্দেশ্য কী-তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই নায়িকা।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]