বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-23T23:28:09+06:00
2026-06-23T23:28:09+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে তৃষার রোমান্টিক শুভেচ্ছা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২৮ পিএম 
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নীরবতা ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ ও দূরত্বের গুঞ্জন ছড়িয়ে পড়ে, তখন সেই জল্পনার অবসান ঘটালেন তৃষা নিজেই। গভীর রাতে ইনস্টাগ্রামে তিনি বিজয়কে উদ্দেশ করে একটি আবেগঘন জন্মদিনের শুভেচ্ছা বার্তা শেয়ার করেন।

এর আগে বিজয়কে আনফলো করা এবং জন্মদিনে কোনো পোস্ট না দেওয়ায় ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তবে মধ্যরাতের সেই পোস্টে তৃষা সব গুঞ্জনের ইতি টানেন বলে মনে করছেন নেটিজেনরা।

পোস্ট করা ছবিতে দেখা যায়, জন্মদিনের কেকের সামনে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে আছেন বিজয়। পাশে দাঁড়িয়ে তাকে স্নেহভরে দেখছেন তৃষা। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “যার জন্য সবকিছুই সার্থক মনে হয়, তাকে জানাই শুভ জন্মদিন।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্তরা প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেন এবং মন্তব্যে শুভেচ্ছা জানান।

এর আগে গত ২২ জুন বিজয়ের জন্মদিনে তৃষার কোনো শুভেচ্ছা না থাকায় অনেকে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তবে দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক ও বন্ধুত্ব নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা চলছিল।

উল্লেখ্য, ‘গিল্লি’, ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ‘লিও’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে অভিনয় করে এই জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পর্দার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে তাদের নিয়ে আলোচনা চলছে।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]