বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-22T15:22:36+06:00
2026-06-22T15:22:36+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২২ পিএম 
বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল
দক্ষিণ লেবাননের বিউফোর্ট (শাকিফ) দুর্গ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি এ দুর্গকে ইসরাইলের উত্তর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে ইসরাইল কাটজ বলেন, বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহারের কোনো ইচ্ছা নেই এবং এটি লেবাননে ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, পাহাড়চূড়ায় অবস্থিত এই কৌশলগত অবস্থান উত্তর ইসরাইলের বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


রোববার তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে সেনা মোতায়েন প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে এবং এ অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরদিন শনিবার লেবাননে নতুন করে হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

অন্যদিকে হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তারাও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলকে তারা স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]