টাঙ্গাইলে চারজনের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-21T11:40:28+06:00
2026-06-21T11:40:28+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
টাঙ্গাইলে চারজনের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে আইসিটি মন্ত্রী
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৪০ এএম 
টাঙ্গাইলে চারজনের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে আইসিটি মন্ত্রী
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২০ জুন) উপজেলার জলই গ্রামে এ মর্মান্তিক ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক উপস্থিত ছিলেন।


নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে বিকেলে পরিবারের প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

উল্লেখ্য, শনিবার সকালে মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]