রাজাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-17T18:52:20+06:00
2026-06-17T18:52:20+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৫২ পিএম 
রাজাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলি হায়দার নাফিসের নেতৃত্বে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিদ্যালয় মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।


আয়োজকদের দাবি, প্রাথমিকভাবে রাজাপুর-কাঁঠালিয়া সংসদীয় আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলি হায়দার নাফিস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে গত চার দিন ধরে রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছি।”

শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ তৈরির এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]