নিউজ ডেস্ক

রাজনীতি

2026-06-13T14:50:35+06:00
2026-06-13T14:50:35+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:৫০ পিএম 
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং “ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)”-এর ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) এবং সদস্য সচিব হিসেবে প্রকৌশলী ফয়সাল আলম সোহেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন।

কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহ
সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম ও মোতাহের হোসেন মণ্ডল।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আলী আশরাফ ও খাইরুল কবির সীপু। যুগ্ম সদস্য সচিবদের মধ্যে রয়েছেন মো. আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ), মো. শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), মো. ইকবাল হোসেন (অর্থ)সহ আরও অনেকে।

সাংগঠনিক ও বিভাগীয় দায়িত্ব বণ্টন
সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. গোলাম রব্বানি ও মোহাম্মদ মুস্তফা আলী।

সংগঠনের বিভাগীয় সম্পাদকরা হলেন-ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি।

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক ও সংগঠক পদেও একাধিক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কারিগরি খাতে সুযোগ বৃদ্ধি করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সংগঠিত ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জ/উ





Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]