মহানগর পশ্চিম ছাত্রদলে নেতৃত্বে আলোচনায় একাধিক নাম

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-01T20:17:52+06:00
2026-10-01T20:17:52+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
মহানগর পশ্চিম ছাত্রদলে নেতৃত্বে আলোচনায় একাধিক নাম
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:১৭ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। নতুন কমিটি ঘিরে ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় এসেছে।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় মো. রবিন খানকে এবং সাধারণ সম্পাদক করা হয় আকরাম আহমেদকে। পরে চলতি বছরের ৪ এপ্রিল ইউনিটটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক মাসের মধ্যেই ইউনিটটির কমিটি বিলুপ্ত করা হলো। এর আগে কমিটির সহসভাপতি সারোয়ার আলম পিয়াস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহকে বহিষ্কার করা হয়েছিল।

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় থাকা নেতাদের কয়েকজন সদ্য বিলুপ্ত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এর আগে তিনি ইউনিটটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া সদ্য সাবেক ১ নম্বর সহসভাপতি কাওসার খানের নামও সভাপতি পদে আলোচনায় রয়েছে। এর আগে তিনি সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি এবং প্রতিষ্ঠাকালীন মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক-উভয় পদেই আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্যে রয়েছেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল সোহেল, সৈয়দ নেছার উদ্দিন রুজেন, কাজী শাওন আলম, সদ্য সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম এবং সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার।

তবে আলোচনায় থাকা নেতাদের মধ্যে আকরাম আহমেদ ও কাওসার খানের নাম তুলনামূলকভাবে বেশি আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। পাশাপাশি সাধারণ সম্পাদক ও সভাপতি পদে আরও কয়েকজন সাবেক নেতার নামও বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে।

কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে শিগগিরই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের ভাবমূর্তি স্বচ্ছ এবং যারা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন-নতুন কমিটিতে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত কারা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আসছেন, তা নির্ভর করবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের ওপর।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত