ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা, বাড়ছে দুর্ঘটনা, উদ্বেগে রেল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-09T12:41:33+06:00
2026-06-09T17:52:03+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা, বাড়ছে দুর্ঘটনা, উদ্বেগে রেল কর্তৃপক্ষ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৫:৫২ পিএম
ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা, বাড়ছে দুর্ঘটনা, উদ্বেগে রেল কর্তৃপক্ষ
ঈদ, বিশ্ব ইজতেমা, ভর্তি পরীক্ষা ও বিভিন্ন জাতীয় আয়োজনকে কেন্দ্র করে ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহন দীর্ঘদিনের বাস্তবতা। আসনসংকটের কারণে অনেক যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করেন, যা নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর পাশাপাশি রেলওয়ের রক্ষণাবেক্ষণ ব্যয়ও বৃদ্ধি করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ঈদযাত্রায় রেলপথে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ের কর্মকর্তাদের মতে, ঝুঁকিপূর্ণ ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রীচাপ এসব দুর্ঘটনার অন্যতম কারণ। একই সঙ্গে অতিরিক্ত চাপের কারণে ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, যাত্রী পরিবহনের জন্য দেশে মোট ২ হাজার ৬৪২টি কোচ রয়েছে। এর মধ্যে কিছু কোচ মেরামতাধীন থাকায় সীমিত সংখ্যক সচল কোচ দিয়েই প্রতিদিন যাত্রীসেবা পরিচালনা করতে হচ্ছে। ফলে উৎসব মৌসুমে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, প্রতিটি কোচ নির্দিষ্ট ধারণক্ষমতা অনুযায়ী পরিচালনার জন্য নকশা করা হয়েছে। কিন্তু উৎসবের সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে কোচ ও নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রাংশের ওপর বাড়তি চাপ পড়ে। এর ফলে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এবং নির্ধারিত মেরামত কার্যক্রমেও প্রভাব পড়ে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাঁক বা মোড় অতিক্রমের সময় ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এছাড়া অতিরিক্ত যাত্রীচাপের কারণে ট্রেনের যান্ত্রিক অংশের ওপরও বাড়তি প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোচ ও ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ঈদসহ উৎসবকেন্দ্রিক সময়ে অতিরিক্ত কোচ ও লোকোমোটিভ সংযোজনের মাধ্যমে পরিবহন সক্ষমতা বাড়ানো গেলে ঝুঁকিপূর্ণ ভ্রমণ কমানো সম্ভব হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, দীর্ঘমেয়াদে রেলওয়ের নিজস্ব কোচ ও লোকোমোটিভ বহর সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি উৎসবকালীন অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধি যাত্রীসেবা উন্নয়নে সহায়ক হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]