আ.লীগ নেতা ও কিশোর গ্যাং সদস্যসহ ৩২ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

অপরাধ

2026-06-07T04:19:16+06:00
2026-06-07T13:42:58+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
আ.লীগ নেতা ও কিশোর গ্যাং সদস্যসহ ৩২ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:১৯ এএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১:৪২ পিএম
আ.লীগ নেতা ও কিশোর গ্যাং সদস্যসহ ৩২ জন গ্রেপ্তার
দেশের তিন জেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা ও কিশোর গ্যাং সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ জুন) নোয়াখালী, লালমনিরহাটের কালীগঞ্জ ও লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী সদর উপজেলার মাইজদী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক রয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে এবং সম্প্রতি তারা প্রকাশ্যে শোডাউনও করে।

অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজিজার রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. এরশাদুল হক, যুবলীগ নেতা মো. আশরাফুল হক, ইউপি সদস্য রিপন চন্দ্র রায় এবং আনোয়ার হোসেন।

এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট চার নেতাকর্মীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে এসব গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]