কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-23T14:05:53+06:00
2026-05-23T18:06:46+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৬:০৬ পিএম
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এক নারীসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]