শরীয়তপুরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-20T18:09:47+06:00
2026-05-20T18:09:47+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শরীয়তপুরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:০৯ পিএম 
শরীয়তপুরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোণা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ একরামুল হাসান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাজারুল আমিন, ডা. নিজামুল হাসান, ডা. নাজমুজ সাকিবসহ অন্যান্য চিকিৎসকরা।

বক্তারা বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বারবার হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। এ ধরনের ঘটনা স্বাস্থ্যসেবার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৫ মে দিবাগত রাত ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলাম, নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা এ হামলা চালায় বলে জানা গেছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]