ধর্মীয় ভাতার বদলে রাজ্যে মেরিট স্কলারশিপ চালু: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-19T19:08:26+06:00
2026-05-19T19:08:26+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ধর্মীয় ভাতার বদলে রাজ্যে মেরিট স্কলারশিপ চালু: শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০৮ পিএম 
ধর্মীয় ভাতার বদলে রাজ্যে মেরিট স্কলারশিপ চালু: শুভেন্দু অধিকারী
রাজ্যের সব ধর্মীয় ভাতা বন্ধ করে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালুর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সোমবার (১৮ মে) ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়ার এক অনুষ্ঠানে এ কথা জানান শুভেন্দু অধিকারী। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, সব ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে।

শুভেন্দু আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া এই মেরিট স্কলারশিপ আজ থেকেই চালু হলো। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে জানান তিনি।

এদিকে রাজ্যের আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমকে জানান, চলতি মাস পর্যন্তই ধর্মীয় সহায়তামূলক প্রকল্পগুলো কার্যকর থাকবে এবং আগামী মাস থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সমস্ত সহায়তা প্রকল্প বাতিল করা হচ্ছে। এর ফলে তথ্য ও সংস্কৃতি দফতর থেকে পুরোহিতরা যে ভাতা পেতেন এবং অন্যান্য ধর্মীয় ক্ষেত্র থেকে প্রাপ্ত ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। তথ্যসূত্র: এবিপি আনন্দ, আনন্দবাজার

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]