চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-14T14:10:19+06:00
2026-11-14T14:10:19+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ২:১০ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
বিশ্বের তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে জানিয়েছিলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন তিনি।

হোয়াইট হাউসের দাবি, প্রস্তাবিত আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হবে পারমাণবিক অস্ত্রের বিপজ্জনক বিস্তার কমানো। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে এবার দুই দিনব্যাপী এপিইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায়ও অংশ নেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত