মক্কা চুক্তিতে অনুমোদন, আইন কার্যকর করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-14T16:53:23+06:00
2026-11-14T16:53:23+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মক্কা চুক্তিতে অনুমোদন, আইন কার্যকর করল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৪:৫৩ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- এআই নির্মিত
Advertisement
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে তুরস্ক। এ বিষয়ে প্রণীত আইন শনিবার দেশটির সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। ফলে গেজেট প্রকাশের দিন থেকেই আইনটি কার্যকর হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট মক্কায় তিন দেশের শীর্ষ পর্যায়ের এক সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের প্রস্তাব পাস হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২৭৯ জন এবং বিপক্ষে ১১৯ জন আইনপ্রণেতা ভোট দেন। ৫৯২ সদস্যের পার্লামেন্টে ওই ভোটে অংশ নেন মোট ৩৯৮ জন।

চুক্তির আওতায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে তিন দেশ।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত