কাঠগড়া এড়াতে ভূ-রাজনীতি ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-18T14:08:38+06:00
2026-05-18T14:08:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
কাঠগড়া এড়াতে ভূ-রাজনীতি ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:০৮ পিএম 
কাঠগড়া এড়াতে ভূ-রাজনীতি ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার একটি নির্ধারিত শুনানি আবারও স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানা গেছে, বিবাদীপক্ষের জরুরি আবেদনের পর সোমবার সকালের শুনানি বাতিলের সিদ্ধান্ত নেয় আদালত।

নেতানিয়াহুর আইনজীবীদের দাখিল করা আনুষ্ঠানিক আদালত নথিতে শুনানি অবিলম্বে স্থগিতের অনুরোধ জানানো হয়। এতে অনুপস্থিতির কারণ হিসেবে গোপনীয় ‘নিরাপত্তা ও রাজনৈতিক কারণ’ উল্লেখ করা হয়েছে। আদালতকে জানানো হয়, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য একটি সিলগালা খামের মাধ্যমে বিচারক ও রাষ্ট্রপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

২০২০ সালে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলা অন্তর্ভুক্ত রয়েছে। নেতানিয়াহু প্রথমবার ২০২৪ সালের ডিসেম্বরে আদালতে হাজির হন। তবে এরপর থেকে তার জেরা ও শুনানি প্রক্রিয়া বারবার বিঘ্নিত হয়েছে।

২০২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত নেতানিয়াহুর ডিফেন্স টিম যুদ্ধকালীন পরিস্থিতি, কূটনৈতিক ব্যস্ততা এবং নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে একাধিকবার শুনানি পেছানোর আবেদন করেছে, যা আদালত গ্রহণও করেছে।

তবে সমালোচকদের অভিযোগ, কাঠগড়া এড়াতে ভূ-রাজনীতি ব্যবহার করছেন নেতানিয়াহু। তিনি আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। সূত্র: আল-জাজিরা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]