ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-17T10:06:56+06:00
2026-05-17T10:06:56+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১০:০৬ এএম 
ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে তৈরি করা সময়সূচি অনুযায়ী, আজ রোববার (১৭ মে) ২৭ মে তারিখের আসনের টিকিট বিক্রি শুরু হবে। সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে'র, ১৪ মে বিক্রি হয়েছে ২৪ মে'র, ১৫ মে বিক্রি হয়েছে ২৫ মে'র এবং ১৬ মে বিক্রি হয়েছে ২৬ মে'র আসনের টিকিট।

টিকিট কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। একজন যাত্রী এই বিশেষ অগ্রিম টিকিট একবারের বেশি কিনতে পারবেন না এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। একবার কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই।

এছাড়া যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে কেনা যাবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]