বড়াল নদীতে অবৈধ মাছ শিকার, সেচ মেশিন ও জাল জব্দ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-16T22:36:59+06:00
2026-05-16T22:36:59+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বড়াল নদীতে অবৈধ মাছ শিকার, সেচ মেশিন ও জাল জব্দ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩৬ পিএম 
বড়াল নদীতে অবৈধ মাছ শিকার, সেচ মেশিন ও জাল জব্দ
বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর বাজার সংলগ্ন বড়াল নদীতে অবৈধভাবে পানি সেচ দিয়ে মাছ শিকারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় একটি সেচ মেশিন ও একটি স্থায়ী নেট জাল জব্দ করা হয়।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর বাজার এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৩ লঙ্ঘনের দায়ে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নদীতে পানি সেচ দিয়ে অবৈধভাবে মাছ আহরণ করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি স্থায়ী নেট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া একটি সেচ মেশিন জব্দ করে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদের জিম্মায় প্রদান করা হয়।

অভিযানের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে মৎস্য আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক, এস বি সাত্তার, ক্ষুদ্র কৃষক উন্নয়ন অফিসার মো. আমিরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “নদীতে পানি সেচ দিয়ে অবৈধভাবে মাছ আহরণ করা হচ্ছিল। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]