সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান জোরদার

বাগেরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-03T19:19:58+06:00
2026-05-03T19:19:58+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান জোরদার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:১৯ পিএম 
সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান জোরদার
সুন্দরবনে বনদস্যু দমনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার সুন্দরবনসহ সংলগ্ন নদী-খালে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ ও ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবনের’ আওতায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, বনদস্যু দমনে সুন্দরবন ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বননির্ভর মানুষের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, এসব অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে বনদস্যুতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত এক বছরে বিভিন্ন বনদস্যু বাহিনীর ৪০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ছাড়া বনদস্যুদের কবল থেকে ৩৭ জন জেলে, দুই পর্যটক এবং এক রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]