ভোরের আঁধারে ঢাবিতে মিছিল করতে এসে যেভাবে ধরা পড়লেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা

নিউজ ডেস্ক

অপরাধ

2026-05-02T15:07:14+06:00
2026-05-02T15:07:14+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
ভোরের আঁধারে ঢাবিতে মিছিল করতে এসে যেভাবে ধরা পড়লেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:০৭ পিএম 
ভোরের আঁধারে ঢাবিতে মিছিল করতে এসে যেভাবে ধরা পড়লেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শনিবার (২ মে) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছেন। মিছিল থেকে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেলকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ভোর ৬টার দিক থেকে ছাত্রলীগের কয়েকজন মিছিল শুরু করেন। তাৎক্ষণিকভাবে মোবাইল টিম দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।


অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়ক দিয়ে রাজু ভাস্কর্যের সামনে এলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বাধা দেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন।

টিএসসি এলাকায় থাকা আরেকটি মাইক্রোবাসের চালক রুবেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাসিফকে আটক করে পুলিশে হস্তান্তর করে প্রক্টরিয়াল টিম।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]