নিউজ ডেস্ক

অপরাধ

2026-04-30T10:43:05+06:00
2026-04-30T10:43:05+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অপরাধ
রাজধানীতে ড্রোন-অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম 
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযানে একটি ‘উগ্রবাদী সংগঠনের’ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

গ্রেফতাররা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে তার ছোট ভাই মোস্তাকিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের মাধ্যমে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের সদস্যরা।

এন. এম. নাসিরুদ্দিন বলেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন ও এর যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জ/দি





Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]