গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-24T14:45:44+06:00
2026-04-24T14:45:44+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে ২০৪ পিচ ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম 
নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুদাসপুর থানার একটি টিম নিয়মিত রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও বাজার টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার মহারাজপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের দেহে লুকানো অবস্থায় মোট ২০৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২০.০৪ গ্রাম।

গ্রেফতারকৃতরা হলেন-মো. বানী মোল্লা (৩৭), মো.শুভ ইসলাম (২২), মো. হাসিবুল ইসলাম (২১), রাব্বি হোসেন (১৯) এবং মো. মেহেদী হাসান (২০)। সকলেই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.মনজুরুল আলম জানান, জব্দকৃত ইয়াবাগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।এবং মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]