গোপালগঞ্জ, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-30T21:25:46+06:00
2026-08-30T21:25:46+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ
গোপালগঞ্জ, প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:২৫ পিএম 
সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর রাব্বি নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বারাইল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। গতকাল শনিবার দুপুরে একই বয়সী এক প্রতিবেশী শিশুর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সে। এ সময় নদীর তীব্র স্রোতে রাব্বি ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় তাৎক্ষণিক ভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে নদীতে অভিযান চালালেও শনিবার শিশুটির সন্ধান পাওয়া যায়নি। 

আজ রোববার সকালে বারাইল এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাব্বির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]