রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-30T16:34:06+06:00
2026-08-30T16:34:06+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীশংকৈলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৩৪ পিএম 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মনসুরা বেগম (৫২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশনের পাশে রাণীশংকৈল-পীরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরা বেগম পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে মনসুরা বেগম সহোদর রফিক ফিলিং স্টেশন সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই ঘাতক গাড়িটি দ্রুত কেটে পড়ায় সেটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত যানবাহনটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]