শেখ হাসিনার সাথে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জিএম কাদের

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-04-20T14:27:02+06:00
2026-04-20T14:27:02+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
শেখ হাসিনার সাথে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জিএম কাদের
নিউজ ডেস্ক
⏲ ২:২৭ পিএম | ২০ এপ্রিল, ২০২৬ | সোমবার
শেখ হাসিনার সাথে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জিএম কাদের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের কথা স্বীকার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কি না? উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।

রোববার (১৯ এপ্রিল) এক টকশোতে এসব কথা বলেন জিএম কাদের।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে। তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনোকিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, না। কেমন আছেন-ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।

উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত