ভ্রমণে নতুন মাত্রা: সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আসছে প্রাইভেট টার্মিনাল

নিউজ ডেস্ক

ভ্রমণ

2026-04-15T11:17:57+06:00
2026-04-15T11:17:57+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ভ্রমণ
ভ্রমণে নতুন মাত্রা: সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আসছে প্রাইভেট টার্মিনাল
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম 
ভ্রমণে নতুন মাত্রা: সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আসছে প্রাইভেট টার্মিনাল
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আরও উন্নত ও মানসম্পন্ন সুবিধা পেতে যাচ্ছেন যাত্রীরা। ২০২৭ সালের মাঝামাঝি থেকে সিঙ্গাপুরের এই বিখ্যাত বিমানবন্দরে চালু হচ্ছে নতুন একটি প্রাইভেট টার্মিনাল ও লাইফস্টাইল হাব। চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ (সিএজি) ও প্লাজা প্রিমিয়াম গ্রুপ (পিপিজি) যৌথভাবে এটি নির্মাণ করছে, যেখানে থাকছে ডিলাক্স লাউঞ্জ, বার, প্রাইভেট স্যুট ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন।

বুধবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ (সিএজি) জানিয়েছে, তারা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারিত টার্মিনাল এলাকাটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন। এই এলাকাতে একটি ব্যক্তিগত টার্মিনাল ও বিদ্যমান হাব অ্যান্ড স্পোক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত আরও উন্নত ও নতুন সুবিধা-সম্পন্ন কেন্দ্র গড়ে তোলা হবে।

টার্মিনাল ২-এর দক্ষিণ পাশে অবস্থিত এই প্রাইভেট টার্মিনালটি যৌথভাবে পরিচালনা করবে বিশ্বখ্যাত এয়ারপোর্ট লাউঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএজি ও প্লাজা প্রিমিয়াম গ্রুপ (পিপিজি)। যেখানে থাকবে ডিলাক্স লাউঞ্জ, বার, প্রাইভেট স্যুট ও বিশেষভাবে তৈরি খাবারের ব্যবস্থা। এতে বড় কোনো গ্রুপ ও ব্যক্তিগত সমাবেশের জন্য ডিজাইন করা একটি বহুমুখী ও উচ্চমানের মিলনায়তনও থাকবে।


সিএজি-র এয়ারপোর্ট অপারেশনস ডেভেলপমেন্ট ও এয়ারপোর্ট অপারেশনস সার্ভিসেসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যাং সিউ মিন বলেন, ভ্রমণকারীরা তাদের ফ্লাইটের আগে সময় কাটানোর জন্য শুধু আরামদায়ক জায়গা নয়, তার চেয়েও বেশি কিছু পছন্দ করেন। তারা ব্যক্তিগতভাবে প্রিমিয়াম অভিজ্ঞতা চান। সেজন্য প্রাইভেট টার্মিনালের কাছে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি সুস্থতা বিষয়ক নানা পরিষেবা থাকবে। যা যাত্রীদের কাঙ্ক্ষিত সেবার পরিসরকে আরও সমৃদ্ধ করবে।

পিপিজি-র চিফ ট্রান্সফরমেশন অফিসার মেই মেই সং জানান, গ্রুপটি চাঙ্গি বিমানবন্দরে প্রিমিয়াম ভ্রমণকারীদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটি উন্নত অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিএজি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রসারিত হাব অ্যান্ড স্পোক সুযোগ-সুবিধা কেন্দ্রটি যাত্রী ও স্থানীয়দের জন্য সুস্থতা এবং পোষা প্রাণীদের পরিষেবার ব্যবস্থা রাখবে। পাশাপাশি নতুন ধরনের খাবারের আয়োজনও থাকবে। কেন্দ্রে চাঙ্গি বিমানবন্দরের প্রথম অ্যাম্ফিথিয়েটার ও উন্মুক্ত চত্বর নির্মাণ করা হবে। যেখানে ছোট থেকে মাঝারি আকারের অনুষ্ঠান আয়োজন করা যাবে। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

জ/উ





Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]