কক্সবাজার প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-12T11:19:03+06:00
2026-04-12T11:19:03+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
টাকার বিনিময়ে পিস্তল-গুলি বহন করছিলেন তারা; রোহিঙ্গা যুবকসহ দুইজন আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১৯ এএম 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেন।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলিসহ ফারুককে আটক করা হয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক এফ-১-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে।

পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামের আরও একজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ‘আয়াতুল্লাহ’ নামে এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করছিলেন। এসব অস্ত্র নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

আটককৃতরা বর্তমানে অস্ত্র ও গোলাবারুদসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]