বগুড়া প্রতিনিধি

অপরাধ

2026-04-09T14:59:53+06:00
2026-04-09T14:59:53+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অপরাধ
বগুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৫৯ পিএম 
বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নজরুল ইসলাম লজু (৪৫) নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম লজু ওই গ্রামের মোজাহার আলীর ছেলে ও পেশায় সবজি বিক্রেতা ছিলেন। 

জানা গেছে, মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) বাবা নজরুল ইসলামের ওপর লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক রয়েছেন।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জ/উ





Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]