রংপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-04T17:05:42+06:00
2026-04-04T17:05:42+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম 
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা। গ্রেফতাররা হলেন মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক আল আমিন মিয়া (২৮), ছাত্রলীগ সদস্য জাহিদ আকরাম (২৪), এনামুল হাসান রিয়াদ (২৩) ও রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করতে এবং বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঝেমধ্যেই অতি গোপনে বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সিটি বিস্কুট মোড় এলাকায় সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল। এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, তিনটি বাঁশের লাঠি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করে পুলিশ। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]