গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ স্কুল শিক্ষিকার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-29T15:13:16+06:00
2026-03-29T15:13:16+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ স্কুল শিক্ষিকার মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১৩ পিএম 
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ স্কুল শিক্ষিকার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকায় বাস করতেন। 

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'ঈদের ছুটিতে বাড়িতে এসে রান্না করার সময় ২৫ মার্চ বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং তিনি অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের সময় তার শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে পানির পাম্প চালিয়ে প্রচুর পরিমাণ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতির কারণে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।'

নিহতের স্বামী মো. জসিম উদ্দিন বলেন, 'সিলিন্ডার বিস্ফোরণের সময় শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। এরপর ঢাকায় ভর্তি করলে অবস্থার উন্নতি হয়নি।'


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, 'সিলিন্ডার বিস্ফোরণে একজন অগ্নিদগ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।'

স্থানীয়রা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের কারণে আশেপাশের ঘরবাড়িতেও ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর আতঙ্কে আশেপাশের মানুষজন ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুরে এই ধরনের দুর্ঘটনা আগে কমই ঘটেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সিলিন্ডারের সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা কঠিন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]