নীলফামারীতে ধানখেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-28T15:36:29+06:00
2026-03-28T15:36:29+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নীলফামারীতে ধানখেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম 
নীলফামারীতে ধানখেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নীলফামারীর জলঢাকায় মমিনুর রহমান (১৬) নামের এক কিশোরের মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ধানখেতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]