মাগুরছড়ায় যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-25T20:40:30+06:00
2026-03-25T20:40:30+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মাগুরছড়ায় যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম 
মাগুরছড়ায় যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় রেলসেতুর নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা সেতুর নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পথচারীরা রেলসেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি আশপাশে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

প্রাথমিকভাবে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের চোরাগ আলীর ছেলে জুবায়ের আহমেদ (২০)।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারা কাজ করছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]