গুরুদাসপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল আজিজ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর বাজার-বিয়াঘাট ইউপি অফিস ভায়া যোগেন্দ্রনগর-খুবজীপুর জিপিএস-১ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সড়কটির চেইনেজ ২০০০ থেকে ২৩৪০ মিটার পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

2026-09-15T18:07:13+06:00
2026-09-15T18:07:13+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল আজিজ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
ছবি- গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর বাজার-বিয়াঘাট ইউপি অফিস ভায়া যোগেন্দ্রনগর-খুবজীপুর জিপিএস-১ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সড়কটির চেইনেজ ২০০০ থেকে ২৩৪০ মিটার পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্য মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ঠিকাদার ছাবেন শাহ্, কালাকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব,  খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোরাপ আলী সরকার, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপকি রফিকুল ইসলাম, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে খুবজীপুর বাজার, যোগেন্দ্রনগর ও আশপাশের এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। উন্নয়ন কাজের উদ্বোধন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করে দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন। 

সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  নাটোর  সড়ক উন্নয়ন 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]