সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-12T17:27:56+06:00
2026-03-12T17:27:56+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় যুবক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে। আহত যুবকের নাম সামির হোসেন (২৪) তিনি একই এলাকার বাসিন্দা। তবে বাবার নাম জানা যায়নি।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, উল্লাপাড়ার ঘাটনাটি রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন; এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।





  বিষয়:   দেশজুড়ে  সিরাজগঞ্জ  নিহত 



Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]