আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-10T11:23:04+06:00
2026-03-10T11:23:04+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান সিনেটরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:২৩ এএম 
সেনেটর লিন্ডসে গ্রাহাম সোমবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ইরান আক্রমণ করে, তাহলে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচিত যুক্তরাষ্ট্রকে সমর্থন করা। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

গ্রাহাম বলেন, 'সৌদি আরবকে বলতে চাই, আমি আপনার দেশের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে প্রস্তুত, যাতে আপনাকে সুরক্ষা ও স্থায়ীত্ব দেওয়া যায়। আমি আশা করি, আমরা এ নিয়ে আরও আলোচনা চালিয়ে যেতে পারবো। যদি ইরান আক্রমণ করে, আমরা সৌদি আরবের জন্য যুদ্ধে নামবো। একইসঙ্গে আমরা আশা করি সৌদি আমাদের সমর্থন দেবে।'


তিনি আরও যোগ করেন, 'আমাদের দূতাবাস রিয়াদে আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনি কি আমাদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার কোনো দায়বদ্ধতা অনুভব করছেন না? এখন পর্যন্ত তা করেননি। যদি আপনি বিশ্বাস না করেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা পারস্পরিক আত্মরক্ষার ব্যবস্থা শুরু করবে, তাহলে হয়তো আমাদের আপনার (সৌদি আরব) সঙ্গে চুক্তি করা উচিত নয়।'

বিশ্লেষকরা বলছেন, সিনেটরের এমন বার্তা থেকে বোঝার উপায় নেই যে, যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক চাপে রয়েছে। বিশেষকরে , যুদ্ধের শুরুতে ইরানকে প্রতিপক্ষ হিসেবে 'ছোট করে দেখার' যে ভুল করেছিলো মার্কিন প্রশাসন, সেই ভুলের মাশুল হিসেবে সিনেটরের এমন বক্তব্য।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]