সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত: দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। এতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

2026-10-18T15:38:14+06:00
2026-10-18T15:38:14+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত: দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:৩৮ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। এতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রোববার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেন সীমান্তের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর সামরিক সদস্য নিহত হওয়ার এটিই প্রথম ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে নাজরান এলাকায় ন্যাশনাল গার্ডের একটি এএইচ-সিক্সআই রিকনেসান্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে সৌদি আরবের বাহিনী হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। প্রায় চার মাস ধরে চলা সংঘাতের মধ্যে লোহিত সাগর উপকূলের একটি কৌশলগত এলাকা দখলে নেয় হুতিরা। এরপর সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, এডেনভিত্তিক ইয়েমেন সরকারের সঙ্গে সমন্বয় করে সৌদি বাহিনী সানাভিত্তিক হুতিদের লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে হুতিরাও লোহিত সাগরের নৌযান, তেল স্থাপনা এবং রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

গত সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে চালানো একটি হামলায় অন্তত ১৩ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ/শা


  বিষয়:   সৌদিআরব  হুতি  ইয়েমেনসংঘাত  হেলিকপ্টার বিধ্বস্ত  দুইপাইলট নিহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত