বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর ও দোকান ভস্মীভূত

বান্দরবান প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-02T11:59:50+06:00
2026-03-02T11:59:50+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর ও দোকান ভস্মীভূত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম 
বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর ও দোকান ভস্মীভূত
বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর এবং একটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল পৌনে ৬টায় বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ছয়টি বসতঘর এবং একটি রেস্তোরাঁ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পাশের একটি ভবনের ফ্লোরও ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভোরে রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা বেড়া দিয়ে তৈরি আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

সদর উপজেলার ইউএনও মারুফা খান সুলতানা হীরামনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে টাকা দিয়ে সহায়তা করা হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]