ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জনপ্রশাসন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পাঠকের কলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের নেতা তারেক রহমানের ঘোষণা। তিনি এখন কোনো দলের প্রধানমন্ত্রী নন, তিনি জনগণ ও দেশের সরকার।

2026-02-27T17:12:05+06:00
2026-02-27T17:12:05+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
পাঠকের কলাম
ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জনপ্রশাসন উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম 
ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জনপ্রশাসন উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের নেতা তারেক রহমানের ঘোষণা। তিনি এখন কোনো দলের প্রধানমন্ত্রী নন, তিনি জনগণ ও দেশের সরকার।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় আমরা অন্ধকার সময়কাল অতিক্রম করেছি। বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। চারদিকে ছিল ভয়ভীতি। সেই ফ্যাসিস্ট রেজিমে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে জনপ্রশাসন, পুলিশসহ অন্যান্য সরকারি অফিসে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেই ইতিহাস আপনাদের সবার জানা আছে। প্রতিটি স্তরে রাজনীতি হয়েছে। প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এক স্তরকে সরিয়ে দিলে পরের স্তরেও তারই দল। অন্তর্বর্তীকালীন সরকার সেই জঞ্জাল সরাতে পারেনি, এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিমালা অনুযায়ী আমরা একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমবারের মতো লক্ষ্মীপুরে যান।





Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]